ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএল নিলাম ২০২৬: উত্তাপ ছড়িয়ে জমজমাট বিড—কারা কোথায়

২০২৫ নভেম্বর ৩০ ১৭:৫৬:৫৪

বিপিএল নিলাম ২০২৬: উত্তাপ ছড়িয়ে জমজমাট বিড—কারা কোথায়

ঢাকার রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল ২০২৬–এর খেলোয়াড় নিলাম। প্রতিটি রাউন্ডেই দেখা যাচ্ছে দারুণ উত্তেজনা, সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটনাও। নিলামের সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো—

আকবরকে দলে নিল রাজশাহী, ঢাকায় গেলেন সাব্বির

নিলামের সর্বশেষ রাউন্ডে ৩৪ লাখ টাকায় যুবা তারকা আকবর আলীকে দলে ভিড়িয়েছে রাজশাহী। এদিকে সাব্বির রহমান দল পেয়েছেন ঢাকা ক্যাপিটালসে।

৩০ লাখ টাকায় ঢাকায় তাইজুল

ঢাকা ও রংপুরের তুমুল লড়াই শেষে রাকিবুল হাসানকে ৪২ লাখে দলে নেয় রংপুর রাইডার্স।রনি তালুকদার চলে যান সিলেট টাইটান্সে।এরপর তাইজুল ইসলামকে বেস প্রাইস ৩০ লাখেই দলে নেয় ঢাকা।

নাহিদ রানা রংপুরে

২২ লাখে আফিফ হোসেনকে নেয় সিলেট।আবু হায়দার রনি যান চট্টগ্রামে।৩৭ লাখে মাহমুদুল হাসান জয়কে নেয় চট্টগ্রাম রয়্যালস।৫২ লাখ খরচ করে ঢাকা দলে ভিড়ায় মোহাম্মদ মিঠুনকে।

সবশেষে বহু দলের লড়াই শেষে ৫৬ লাখ টাকায় নাহিদ রানাকে দলে নেয় রংপুর রাইডার্স।

অল্প দামে জাকের–অঙ্কন নোয়াখালীতে

নিলামের বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী ৩৫ লাখ টাকায় নিজেদের স্কোয়াডে টেনে নেয় জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে নোয়াখালী এক্সপ্রেস।

ঢাকায় সাইফউদ্দিন, সিলেটে খালেদ

৬৮ লাখ টাকার তুমুল দামে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস।৪৭ লাখে খালেদ আহমেদ যান সিলেট টাইটান্সে।৪৪ লাখে ইয়াসির আলী রাব্বিকে দলে ভিড়ায় রাজশাহী।

সিলেটে ইমন, রাজশাহীতে তানজিম সাকিব

৩৫ লাখে পারভেজ হোসেন ইমন যান সিলেটে।৬৫ লাখে বহু দলের লড়াই শেষে তানজিম সাকিবকে দলে নেয় রাজশাহী।

হার্টবিট—হৃদয় রংপুরে, শামীম ঢাকায়

ক্যাটাগরি ‘বি’–এর অন্যতম আলোচিত ক্রিকেটার তাওহীদ হৃদয়কে ৯২ লাখে দলে নেয় রংপুর রাইডার্স।৫৬ লাখে শামীম হোসেন পাটোয়ারিকে দলে নেয় ঢাকা।

নতুন দল পেলেন শরিফুল

৩৫ লাখ বেস প্রাইস থেকে বিড শুরু হয় শরিফুল ইসলামের। লড়াই শেষে ৪৪ লাখ টাকায় তাকে দলে নেয় চট্টগ্রাম রয়্যালস।

অবিক্রিত মাহমুদউল্লাহ–মুশফিক

দিনের অন্যতম চমক—নিলামের প্রথম ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দুজনেই অবিক্রিত থেকে যান।

৭৫ লাখ টাকায় রংপুরে লিটন

দ্বিতীয় ডাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ৭৫ লাখ টাকায় লিটন দাসকে দলে ভিড়ায় রংপুর রাইডার্স।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ