ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল,নতুন বিল পাস

২০২৫ নভেম্বর ২৯ ১১:৪২:২৫

দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল,নতুন বিল পাস

দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড—এমন দণ্ডবিধি অন্তর্ভুক্ত করে বহুবিবাহকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে আনুষ্ঠানিকভাবে এগোলো ভারতের আসাম রাজ্য। মঙ্গলবার (২৫ নভেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উপস্থাপন করেন।

বিলটি উপস্থাপনের সময় বিরোধী দল কংগ্রেস, সিপিএম এবং রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করে। ফলে তাদের অনুপস্থিতিতেই বিলটি পেশ হয় স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে।

কী আছে বিলটিতে?

বিলে স্পষ্টভাবে বলা হয়েছে—

প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে শাস্তি সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড।

প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করলে কারাদণ্ড বাড়তে পারে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত, সঙ্গে আর্থিক জরিমানাও।

বহুবিবাহে জড়িত দম্পতিই নয়, যে কেউ এ ধরনের বিয়ে সম্পাদনে সাহায্য করলে—কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা, আইনগত অভিভাবক—তারাও শাস্তির আওতায় আসবেন।

ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

⭐️ কোথায় কার্যকর হবে এই আইন?

নতুন আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া সমগ্র আসাম জুড়ে কার্যকর হবে।তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী তফসিলি জাতি ও জনজাতির ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে না।

আসাম সরকার মনে করছে, এই আইন কার্যকর হলে রাজ্যজুড়ে বহুবিবাহ রোধে বড় ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত