ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

“আমাকে খুঁজবেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি, নিখোঁজ তরুণী

২০২৫ নভেম্বর ১৬ ১১:২৪:১৮

“আমাকে খুঁজবেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি, নিখোঁজ তরুণী

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কলেজছাত্রী পূজা দাস বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি—ঘটনাটি রহস্যজনক এবং এ কারণে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করেছে। নিখোঁজের ছয় দিন পরও তাকে উদ্ধার করতে না পারলেও পুলিশ বলছে, তরুণী নিজেই তাদের জানিয়েছেন যে তিনি প্রেমিকের সঙ্গে আছেন।

নিখোঁজ পূজা দাস (২১) বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী। তিনি আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা এলাকার নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং এলাকার পরিচিত ব্যবসায়ী কার্তিক দাসের নাতনি। জিডিতে তার ভাই রিমন দাস উল্লেখ করেছেন—গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি পূজা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

ঘটনাটি নিয়ে পূজার পরিবার খুব বেশি কথা বলতে চাইছেন না। তার ভাই শুধু বলেন—“পুলিশ তদন্ত করছে।”

তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান—পুলিশ অনুসন্ধান শুরু করলে তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে, যেখানে লেখা ছিল—“আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।” তবে বার্তা পাঠানো নম্বরটি পরে বন্ধ হয়ে যায়, ফলে প্রেরক আসলেই পূজা কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম বলেন—ঘটনাটি অপহরণ কিনা তা নিশ্চিত নয়। পরিবারের পক্ষ থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছিল তা বন্ধ থাকায় ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা তার খুব কাছেই পৌঁছে গেছি। আপাতত নিশ্চিত করতে পারি—মেয়েটি নিরাপদে আছে। খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে। তখন বিষয়টির প্রকৃত কারণ জানা যাবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত