ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওয়ার্ক পারমিট ভিসা চালু: বাংলাদেশিদের জন্য সুখবর
দীর্ঘ অপেক্ষার পর মালদ্বীপে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট চালু হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। এ সুখবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন। জানা গেছে, মালদ্বীপ সরকার এবার বেসরকারি খাতেও সীমিত আকারে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। তবে দালালদের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উচ্চ কমিশন, যাতে কেউ অপ্রয়োজনীয় টাকা খরচ করে প্রতারিত না হন।
২০২৩ সালের ডিসেম্বরের দিকে মালদ্বীপের বর্তমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে। কিন্তু কয়েক মাস পর ২০২৪ সালে অবৈধ নিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশটি আবারও নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয়। এর ফলে হাজারো শ্রমিক বিদেশযাত্রার সুযোগ থেকে বঞ্চিত হন।
পরে কর্মী সংকট দেখা দিলে দেশটির সরকার বিশেষ সুরক্ষা নীতি গ্রহণ করে। সেই নীতির আওতায় শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হয়। এতে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ হাজার ৩৯ জন বাংলাদেশি কর্মী সরকারি খাতে ওয়ার্ক পারমিট পেয়েছেন। তবে দালাল চক্রের কারণে অনেকেই বৈধ উপায়ে আবেদন করার সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেননি।
এবার পরিবর্তন আনা হয়েছে কোটা পদ্ধতিতে। নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন ১০ জনের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ পাচ্ছে। এতে মালদ্বীপে থাকা বাংলাদেশি ব্যবসায়ী ও নিয়োগদাতারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, মালদ্বীপ সরকারের ‘অপারেশন কুরাঙ্গী’ নামের বিশেষ অভিযানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পবিত্র রমজান মাসেও এ অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ৩৭৫ জনের ওয়ার্ক পারমিট বাতিল এবং ৬ হাজার ৩১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন সকলকে বৈধ উপায়ে মালদ্বীপে কর্মসংস্থানের চেষ্টা করার পরামর্শ দিয়েছে, যাতে বাড়তি খরচ, প্রতারণা ও আইনি ঝুঁকি থেকে সবাই নিরাপদে থাকতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE