ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে নতুন নিয়মে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছয়টি বিভাগে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন, এমনকি সময়সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে লিখিত ও মৌখিক — দুই ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন পরীক্ষার কাঠামো
নতুন বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার মোট নম্বর হবে ৯০। চারটি বিষয়ে প্রশ্ন থাকবে —
বাংলা ও ইংরেজি: ২৫ করে মোট ৫০ নম্বর
গণিত ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ করে মোট ৪০ নম্বর
লিখিত পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরে ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে পারবেন।লিখিত পরীক্ষায় পাস নম্বর হবে ৪৫, যা মোট নম্বরের ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষায়ও ন্যূনতম ৫ নম্বর পেলে তবেই পাস হিসেবে গণ্য হবেন প্রার্থীরা।
পরিবর্তনের কারণ ও সরকারের অবস্থান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান বলেন,
“নিয়োগে দুর্নীতির মূল উৎস ছিল ভাইভা বোর্ডের ২৫ নম্বর। সেই উৎস বন্ধ করতে সাক্ষাৎকার ২৫ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।”
আগের নিয়মে লিখিত পরীক্ষা হতো ৭৫ নম্বরে এবং মৌখিক পরীক্ষার জন্য ছিল ২৫ নম্বর। এর মধ্যে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হতো, বাকি ১৫ নম্বর নির্ধারণ হতো প্রার্থীর ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতার ওপর।
আবেদন শুরু ও শেষের সময়সীমা
প্রথম ধাপের বিজ্ঞপ্তিটি রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য।অনলাইনে আবেদন শুরু হবে ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
যোগ্যতা ও বয়সসীমা
পদের গ্রেড: ১৩তম গ্রেড
বেতনস্কেল: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০–২৬,৫৯০ টাকা
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর (৩০ নভেম্বর ২০২৫ তারিখে গণ্য)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।তবে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?