ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের সুখবর দিলো ওমান সরকার
ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সম্প্রতি ঘোষণা করেছে, ভিসা ও আবাসিক বিধি লঙ্ঘনের কারণে সৃষ্ট বকেয়া জরিমানা এবং অন্যান্য অনিয়ম নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটি প্রবাসী শ্রমিক এবং নিয়োগকর্তাদের জন্য অতিরিক্ত ও শেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকর্তারা যেন এই সুযোগের আওতায় এসে তাদের আইনি অবস্থান নিয়মিত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই উদ্যোগটি শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার অংশ, যার লক্ষ্য ভিসা ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্ট আর্থিক দায় সমাধান এবং বিদেশিদের বৈধ অবস্থান নিশ্চিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসীরা এই মেয়াদে দুইভাবে সুবিধা নিতে পারবেন—একদিকে আইন লঙ্ঘনের ফলে আরোপিত জরিমানা মওকুফ বা হ্রাসের সুযোগ পাবেন, অন্যদিকে বৈধভাবে বসবাসের অনুমোদন নবায়নেরও সুযোগ থাকবে।
ওমান সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে দেশে কর্মরত প্রবাসীরা সহজে তাদের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে চলমান অনিয়মগুলো সমাধান হবে। তবে পুলিশ সতর্ক করে জানাচ্ছে, ঘোষিত সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো ছাড় বা মেয়াদ বৃদ্ধি করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব অনিয়ম নিষ্পত্তি ও জরিমানা পরিশোধের জন্য প্রবাসী ও নিয়োগকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)