ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভিসা নিয়ে সুখবর: কপাল খুলে গেলো প্রবাসীদের

২০২৫ নভেম্বর ০৬ ০১:৪৫:২৮

ভিসা নিয়ে সুখবর: কপাল খুলে গেলো প্রবাসীদের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যা দাবি করেছিল “বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার”, তা মিথ্যা বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যবিবরণীতে বলা হয়েছে, এমন ভুয়া সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি কোনো মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াসও হতে পারে। তাই দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কাতারের শ্রমবাজার পরিস্থিতি

কাতারের শ্রমবাজার স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে।

বাংলাদেশ থেকে সেপ্টেম্বর ২০২৪–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ১১,৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে।

বর্তমানে কাতারে মোট ৪ লাখ ২৫,৬৮১ জন কর্মী কর্মরত আছেন।

ভুয়া ‘ফ্রি ভিসা’ প্রচারণা

মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে “ফ্রি ভিসা” নামে কোনো ব্যবস্থা নেই।

এ নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা লক্ষ্য করা গেছে।

প্রবাসী কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি বিশ্বস্ত সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত