ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সঞ্চয়পত্রে বড় জালিয়াতি : তিন ব্যাংক হিসাব ও কম্পিউটার জব্দ
সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ করে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটারও জব্দ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি বুধবার (২৯ অক্টোবর) এই পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদফতরের সার্ভার ও তথ্য-প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি মতিঝিল অফিস থেকে কেনা ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র একটি জালিয়াত চক্রের মাধ্যমে ভুয়া লেনদেনে চলে যায়। সঞ্চয়পত্রটি অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখা থেকে কেনা হলেও টাকা যায় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার এক ব্যক্তির হিসাবে। পরে সেই অর্থ ঢাকার শ্যামলী শাখা থেকে নগদ হিসেবে তুলে নেওয়া হয়।
তদ্ব্যতীত, একই পদ্ধতিতে আরও দুটি লেনদেনে ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবে ৩০ লাখ এবং এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে আসায় ওই লেনদেনগুলো শেষ মুহূর্তে স্থগিত করা হয়। পরে বিএফআইইউ তিনটি সন্দেহজনক হিসাব জব্দ করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, কীভাবে জালিয়াতি সংঘটিত হয়েছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সার্ভার হ্যাকিং বা সার্ভারে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থাকা কেউ এতে জড়িত থাকতে পারেন। কারণ, কেন্দ্রীয় সার্ভারভিত্তিক সিস্টেমে প্রতিটি লেনদেনের সময় গ্রাহকের নিবন্ধিত নম্বরে ওটিপি পাঠানো হয়। কিন্তু এই তিনটি ঘটনায় কোনও ওটিপি পাঠানো হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত জালিয়াতি। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।”
ঘটনার পর জাতীয় সঞ্চয় অধিদফতরের এনএসসি সার্ভার ও সংশ্লিষ্ট ব্যাংক সংযোগে নতুন করে নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)