ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ: কবে, কখন, কোন কোন এলাকায়? জানাল তিতাস
সারাদেশের বেশ কিছু অঞ্চলে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের গুরুত্বপূর্ণ কাজের জন্য বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা বিঘ্নিত হবে। এই বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি বার্তায় গ্রাহকদের অবহিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কারণ ও সময়সীমা
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ করা হবে।
এই জরুরি কাজের জন্যই বুধবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না
ঘোষণা অনুযায়ী, শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ এই সময়ের মধ্যে বন্ধ থাকবে।
এছাড়াও যেসব বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক জোন এবং অন্যান্য আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস থাকবে না, তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
বিদ্যুৎকেন্দ্র: ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
শিল্প ও জোন: সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি. এবং শ্যামপুর (বিসিক এলাকা)।
সাধারণ এলাকা: কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
স্বল্পচাপের পূর্বাভাস
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত এলাকাসমূহের পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আল-মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)