ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর
মুন্সিগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীদের গাড়ি থামিয়ে নববধূকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ফলে একাই বাড়ি ফিরতে হয়েছে বরকে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। নববধূ সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে মুরাদ ও সুমাইয়ার কাবিন সম্পন্ন হয়। শুক্রবার নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে কনেকে আনতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ফেরার পথে মোটরসাইকেল আরোহী কয়েকজন কনের ভাই পরিচয়ে গাড়ি থামিয়ে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।
বর মুরাদ বেপারী দাবি করেন, “গাড়ির গতিরোধ করে কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক নববধূকে নিয়ে যায়। আমি কিছুই করতে পারিনি।”
ঘটনার পর বরপক্ষ জানায়, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে ঘটনাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)