ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সরকারি চাকরিজীবিদের জন্য সুখবর : সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা

২০২৫ অক্টোবর ২৭ ১৮:৫১:৪৩

সরকারি চাকরিজীবিদের জন্য সুখবর : সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা

সরকারি কলেজ শিক্ষক সমিতি (গকশিস) জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য আলাদা ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, শিক্ষা খাতে টেকসই মানোন্নয়ন ও মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের বেতন ও ভাতা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্গঠন জরুরি।

সম্প্রতি জাতীয় পে কমিশনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা লিখিতভাবে তাদের প্রস্তাবনা জমা দেন। সেখানে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা নির্ধারণ এবং বিদ্যমান বেতন গ্রেড ভেঙে ১৫টি গ্রেডে রূপান্তরের প্রস্তাব করা হয়।

এছাড়া প্রস্তাবে শিক্ষক সমিতি উল্লেখ করেছে—

বাড়িভাড়া ভাতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে।

দুটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ করতে হবে।

বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।

চিকিৎসা সুবিধার বিষয়েও শিক্ষক নেতারা গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। তারা প্রস্তাব দিয়েছেন, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ অথবা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ করা হোক। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য পেনশন সুবিধা ৯০ শতাংশ থেকে বাড়িয়ে পূর্ণ ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

গকশিস নেতারা মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব যাদের কাঁধে, তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ কারণেই তারা আলাদা শিক্ষক বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত