ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রোনালদো বনাম মেসি: ক্যারিয়ারের গোল লড়াই এখন নতুন মাত্রায়

২০২৫ অক্টোবর ২৬ ১২:১৯:৪৩

রোনালদো বনাম মেসি: ক্যারিয়ারের গোল লড়াই এখন নতুন মাত্রায়

ফুটবল বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের সঙ্গে। সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমের বিপক্ষে গোল করে রোনালদো হয়ে গেলেন বিশ্বের প্রথম ফুটবলার, যার ক্যারিয়ারে গোলসংখ্যা পৌঁছে ৯৫০।

ম্যাচের শুরু থেকেই রোনালদো একাধিক সুযোগ নষ্ট করলেও, ৮৮ মিনিটে করা সেই গোলে আল নাসরকে ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। সব মিলিয়ে রোনালদোর নামের পাশে এখন ৭০০+ গোলের অর্জন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর তিনি ইতিমধ্যেই শতাধিক গোল করেছেন। এই ধারাবাহিকতায় রোনালদো এখন মাত্র ৫০ গোল দূরে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের।

লিওনেল মেসিওও পিছিয়ে নেই। একদিন আগে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন এই তারকার ক্যারিয়ারের গোল সংখ্যা পৌঁছেছে ৮৯১। লা লিগা থেকে শুরু হওয়া রোনালদো-মেসির দ্বৈরথ প্রায় দেড় দশক পার হলেও, তাদের প্রতিদ্বন্দ্বিতা এখনো অব্যাহত। জানা গেছে, মেসি ২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন, আর রোনালদো ২০২৭ পর্যন্ত আল নাসরে। এর মানে, ফুটবলপ্রেমীরা আরও দেড় বছর দেখতে পাবেন এই দুই মহাতারকার লড়াই।

রোনালদোর গোল তালিকা (ক্লাব ও দেশ অনুযায়ী)

স্পোর্টিং লিসবন: ৫

ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫

রিয়াল মাদ্রিদ: ৪৫০

জুভেন্টাস: ১০১

আল নাসর: ১০৬

পর্তুগাল: ১৪৩মোট গোল: ৯৫০

ক্যারিয়ারের সর্বোচ্চ গোলের রেকর্ড

ক্রিশ্চিয়ানো রোনালদো: ৯৫০

লিওনেল মেসি: ৮৯১

পেলে: ৭৬২

রোমারিও: ৭৫৬

ফেরেনশ পুসকাস: ৭২৫

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত