ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন,সবশেষ যা জানা গেল
বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ সাত মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সপ্তাহে পাঁচ দিন নিয়মিতভাবে রেডিওথেরাপি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে ইলিয়াস কাঞ্চন লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। তার পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্যান্য সদস্যরা। চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বাসা থেকে হাসপাতালে গিয়ে রেডিওথেরাপি নিচ্ছেন। শনিবার ও রোববার ছাড়া বাকি পাঁচ দিন নিয়মিত চিকিৎসা চলছে।
ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।
অভিনেতার সহশিল্পী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া জানান, “চিকিৎসকেরা তাকে কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা শুধু পর্দায় নয়, সড়ক নিরাপত্তা সচেতনতা তৈরির ক্ষেত্রেও একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশজুড়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল