ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সৌদি যুবরাজের বড় ঘোষণা — প্রবাসীদের জন্য সুখবর
মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৫০ বছরের পুরোনো ও বিতর্কিত ‘কাফালা’ (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের কর্মজীবনে মুক্তির নতুন দিগন্ত খুলে গেছে।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই সংস্কারের ফলে প্রায় ১ কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন। তাদের বড় অংশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আগত।
পুরোনো কাফালা ব্যবস্থায় শ্রমিকদের চাকরি, বসবাস ও যাতায়াত সম্পূর্ণভাবে নিয়োগকর্তার (কফিল) নিয়ন্ত্রণে ছিল। এতে শ্রমিকরা অনেক সময় শোষণ, নির্যাতন ও অধিকারহীনতার শিকার হতেন।
কিন্তু এবার থেকে প্রবাসীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ, এমনকি ভিসা নবায়ন করতেও পারবেন। তাদের স্বাধীনভাবে দেশে আসা-যাওয়ার অধিকারও নিশ্চিত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই সংস্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ, যার লক্ষ্য দেশের অর্থনীতিকে বহুমুখী করা এবং শ্রমবাজারে ন্যায়সঙ্গত পরিবেশ গড়ে তোলা।
সরকার এই পদক্ষেপকে “একটি ঐতিহাসিক মাইলফলক” হিসেবে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই সংস্কার যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে এটি প্রবাসীদের জীবনমান ও নিরাপত্তায় বিপুল পরিবর্তন আনবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সৌদি আরব বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে এবং বিদেশি শ্রমিকদের জন্য হবে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল