ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
“ট্রফি নিতে হবে দুবাইয়ে, নাকভি দিলেন স্পষ্ট নির্দেশ ভারতের ক্রিকেট বোর্ডকে!”
এশিয়া কাপের ফাইনাল শেষে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হওয়া ভারতের ট্রফি বিতর্ক থামছেই না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে ই-মেইলের মাধ্যমে নাকভি’র কাছে ট্রফি হস্তান্তরের দাবি জানিয়েছে, তবু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)-এর প্রধান মহসিন নাকভি নিজের অবস্থানে অটল। তাঁর স্পষ্ট নির্দেশ: ট্রফি নিতে হলে পুরো দলকে, অধিনায়কসহ, সরাসরি দুবাই যেতে হবে।
পাকিস্তানের বিপক্ষে ফাইনাল জিতলেও ভারতের দল নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি। এর প্রেক্ষিতে নাকভি পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে কর্মকর্তাদের নির্দেশ দেন ট্রফিটি সরিয়ে নিতে। বর্তমানে ট্রফি সংরক্ষিত রয়েছে এএসসির দুবাই অফিসে।
৩০ সেপ্টেম্বরের এএসসি বৈঠকে বিসিসিআই নাকভির আচরণের নিন্দা জানিয়েছিল। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, “এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া উচিত।”
বিসিসিআই সম্প্রতি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ট্রফি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে। এএসসি-এর জবাবে বলা হয়েছে, “১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে এসে আমার হাত থেকে ট্রফি গ্রহণ করুন।”
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সচিব, এসি সি প্রতিনিধি রাজীব শুক্লাসহ বোর্ডের অন্যান্য সদস্যরা ট্রফি হস্তান্তরের জন্য এএসসি সভাপতিকে চিঠি লিখেছিলেন। তবে এ ব্যাপারে নাকভির অনড় অবস্থান বিরামহীন।
এর আগে বিসিসিআই সচিব সাইকিয়া নাকভি’র আচরণকে ‘অপেশাদার ও খেলাধুলার চেতনার পরিপন্থী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম নাকভির হাত থেকে ট্রফি নেব না। তবে তিনি ট্রফি নিয়ে চলে গেলে তা একেবারেই অনুচিত ও অখেলোয়াড়সুলভ।”
ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মাসে এই বিষয়টি আইসিসি সভায় উত্থাপন করার পরিকল্পনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)