ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শনিবারের ছুটি বাতিল, নতুন সিদ্ধান্ত জানালো সরকার

২০২৫ অক্টোবর ২১ ১৬:৪৩:৪১

শনিবারের ছুটি বাতিল, নতুন সিদ্ধান্ত জানালো সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার শনিবার ছুটি থাকবে না। শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিকে কেন্দ্র করে চলা আন্দোলনের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ক্ষতি না ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেওয়া হবে।

মঙ্গলবার আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফিরে এই ঘোষণা দেন শিক্ষক দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা কোনো ক্ষতির মুখে না পড়ুক। যদিও আমাদের আন্দোলন চলছে, তবুও শনিবার ক্লাস চালিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পূরণ করব।”

দেলোয়ার হোসেন আজিজী আরও জানান, চিকিৎসা ভাতার বিষয়ে কিছু ছাড় দিতে হয়েছে। তবে আন্দোলনের সময় শিক্ষকরা সকল রাজনৈতিক দলের সহযোগিতা পেয়েছেন, যা তাদের কাছে একটি বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, “চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতার বিষয়ে আমাদের প্রচেষ্টা চলবে। এখনও সমাধান হয়নি, তবে আমাদের দাবি পূরণের জন্য কাজ অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত