ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

২০ বছরের তরুণী, তেলাপোকা মারতে পুরো ফ্ল্যাটে দিলেন আগুন

২০২৫ অক্টোবর ২১ ১৫:৪৭:১১

২০ বছরের তরুণী, তেলাপোকা মারতে পুরো ফ্ল্যাটে দিলেন আগুন

একটি মুহূর্তের অবহেলা কেমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা দেখাল দক্ষিণ কোরিয়ার ওসান শহরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড। ২০ বছরের এক তরুণী তেলাপোকা মারার জন্য দাহ্য স্প্রে এবং লাইটার ব্যবহার করতেই পুরো অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে দেয়। এই আগুনের ঘটনায় একজন প্রতিবেশী প্রাণ হারান, আর ঘটনায় ক্ষতিগ্রস্ত হন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন তরুণী তার ফ্ল্যাটে পোকা মারার চেষ্টা করছিলেন। আগুনের কারণ হিসেবে ব্যবহৃত হয়েছিল দাহ্য স্প্রে এবং লাইটার। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় একজন চীনা নাগরিক নিচে পড়ে মৃত্যু বরন করেন। ফ্ল্যাটের পঞ্চম তলায় থাকা তার স্বামী ও দুই মাসের শিশুসন্তানকে অন্য প্রতিবেশীর হাতে তুলে দিয়ে নিজেরাও জানালা দিয়ে বের হতে চেষ্টা করেন। স্বামী সফল হলেও, প্রতিবেশী নারী নিহত হন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তরুণীর বিরুদ্ধে ‘অসাবধানতাবশত আগুন লাগানো’ এবং ‘অবহেলার কারণে মৃত্যু’ ঘটানোর অভিযোগ আনা হতে পারে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা নিহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এই ধরনের ব্লো-টর্চ বা ঘরে বানানো ফ্লেমথ্রোয়ার ব্যবহার সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তেলাপোকা মারার ভিডিও শেয়ার করতে গিয়ে অনেকেই অনভিজ্ঞতায় বিপদে পড়ছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়াতেও এক ব্যক্তি ফ্লেমথ্রোয়ার ব্যবহার করে রান্নাঘরে আগুন লাগিয়ে বসেছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করেছেন, কোনো অবস্থাতেই দাহ্য স্প্রে বা ফ্লেমথ্রোয়ার ব্যবহার করে তেলাপোকা মারার চেষ্টা করা উচিত নয়। নিরাপত্তা ব্যবস্থা না নিলে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত