ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিমানবন্দরে প্রবাসীদের কান্না ও হতাশা, শেষ মুহূর্তে ফ্লাইট মিস করে ভিসা হারানোর আশঙ্কা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুপুরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট ও বিমানবন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে কাজ করছে।
বিমানবন্দরে গিয়ে দেখা যায়, যাত্রীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা ও হতাশা। কেউ জানেন না কবে পুনরায় ফ্লাইট চালু হবে।
অনেকেই জানালেন, আজ যদি তারা দেশ ত্যাগ করতে না পারেন, তাহলে মেয়াদ শেষ হয়ে যাবে তাদের ভিসা ও টিকিটের।
দুবাইগামী যাত্রী জাহাঙ্গীর আলম বলেন,
“সব প্রস্তুতি শেষ, কিন্তু এখন কিছুই করার নেই। আগুনের কারণে ফ্লাইট স্থগিত—আমার ভিসার মেয়াদ আজই শেষ। কী করব বুঝতে পারছি না।”
জাহাঙ্গীরের মতো আরও অনেক প্রবাসী যাত্রীর ভাগ্য এখন অনিশ্চয়তার মধ্যে। কেউ কেউ বিমানবন্দরের ভেতর প্রবেশ করতে পারছেন না, আবার অনেকেই টার্মিনালের বাইরে অপেক্ষা করছেন ফ্লাইট চালুর আশায়।
এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও।
বিমানবন্দর সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)