ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, নতুন তালিকা প্রকাশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১০০তম স্থানে নেমে গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের সদ্য প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিং অনুযায়ী, আগের তুলনায় ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম।
নতুন সূচকে দেখা যায়, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের মোট ৩৮টি দেশ ভ্রমণ করতে পারবেন। গত জুলাইয়ে প্রকাশিত তালিকায় এই সংখ্যা ছিল ৩৯টি। অর্থাৎ, নতুন তালিকায় একটি দেশ কমেছে।
সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন ১৯৩টি দেশে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান, আর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড।
অন্যদিকে, বাংলাদেশের নাগরিকদের জন্য আগাম ভিসা ছাড়াই ভ্রমণযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে — বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।
এছাড়াও বাংলাদেশিরা ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন মাইক্রোনেশিয়া, মন্তসেররাট, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতুতে।
তবে এসব দেশের কিছুতে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসা নিতে হয়, আবার কিছু দেশে ই-ভিসা বা অনলাইন ভিসা আবেদন করতে হয়। তাই ভ্রমণের আগে গন্তব্য দেশের সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করার পরামর্শ দিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পাসপোর্ট র্যাংকিং উন্নত করতে হলে কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক আস্থা ও বৈদেশিক নীতিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে যেসব দেশে (২০২৫ সালের হালনাগাদ তালিকা)
| ক্রম | দেশের নাম | ভিসার ধরন |
|---|---|---|
| ১ | বাহামা | ভিসা ছাড়াই |
| ২ | বার্বাডোজ | ভিসা ছাড়াই |
| ৩ | ভুটান | ভিসা ছাড়াই |
| ৪ | বলিভিয়া | অন-অ্যারাইভাল |
| ৫ | ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড | ভিসা ছাড়াই |
| ৬ | বুরুন্ডি | অন-অ্যারাইভাল |
| ৭ | কম্বোডিয়া | অন-অ্যারাইভাল / ই-ভিসা |
| ৮ | কেপ ভার্দ আইল্যান্ডস | অন-অ্যারাইভাল |
| ৯ | কোমোরো আইল্যান্ডস | অন-অ্যারাইভাল |
| ১০ | কুক আইল্যান্ডস | ভিসা ছাড়াই |
| ১১ | জিবুতি | ই-ভিসা |
| ১২ | ডমিনিকা | ভিসা ছাড়াই |
| ১৩ | ফিজি | ভিসা ছাড়াই |
| ১৪ | গ্রেনাডা | ভিসা ছাড়াই |
| ১৫ | গিনি-বিসাউ | অন-অ্যারাইভাল |
| ১৬ | হাইতি | ভিসা ছাড়াই |
| ১৭ | জ্যামাইকা | ভিসা ছাড়াই |
| ১৮ | কেনিয়া | ই-ভিসা |
| ১৯ | কিরিবাতি | ভিসা ছাড়াই |
| ২০ | মাদাগাস্কার | অন-অ্যারাইভাল |
| ২১ | মালদ্বীপ | অন-অ্যারাইভাল |
| ২২ | মাইক্রোনেশিয়া | ভিসা ছাড়াই |
| ২৩ | মন্তসেররাট | ভিসা ছাড়াই |
| ২৪ | মোজাম্বিক | অন-অ্যারাইভাল |
| ২৫ | নেপাল | অন-অ্যারাইভাল |
| ২৬ | নুউয়ে | ভিসা ছাড়াই |
| ২৭ | রুয়ান্ডা | অন-অ্যারাইভাল / ই-ভিসা |
| ২৮ | সামোয়া | অন-অ্যারাইভাল |
| ২৯ | সেশেলস | ভিসা ছাড়াই (ভিজিট পারমিট) |
| ৩০ | সিয়েরা লিওন | অন-অ্যারাইভাল |
| ৩১ | শ্রীলঙ্কা | ই-ভিসা |
| ৩২ | সেন্ট কিটস অ্যান্ড নেভিস | ভিসা ছাড়াই |
| ৩৩ | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস | ভিসা ছাড়াই |
| ৩৪ | গাম্বিয়া | ভিসা ছাড়াই |
| ৩৫ | তিমুর | অন-অ্যারাইভাল |
| ৩৬ | ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো | ভিসা ছাড়াই |
| ৩৭ | টুভ্যালু | অন-অ্যারাইভাল |
| ৩৮ | ভানুয়াতু | ভিসা ছাড়াই |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?