ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসি সেরা ১০০ জন টেস্ট বোলারের তালিকা প্রকাশ: জেনেনিন বাংলাদেশীদের অবস্থান

২০২৫ অক্টোবর ১৫ ১৮:৩৪:১১

আইসিসি সেরা ১০০ জন টেস্ট বোলারের তালিকা প্রকাশ: জেনেনিন বাংলাদেশীদের অবস্থান

আইসিসি টেস্ট বোলারদের সর্বশেষ র‍্যাংকিংয়ে শীর্ষে জায়গা ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ। ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হিসেবে অবস্থান করছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, তার পয়েন্ট ৮৫১। তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, যিনি সাম্প্রতিক সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন।

চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, আর তার পরেই আছেন সতীর্থ জোশ হ্যাজেলউড। পাকিস্তানের নোমান আলি ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন—এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। সপ্তম থেকে দশম স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড, নাথান লিঁয়, মার্কো জ্যানসেন এবং মিচেল স্টার্ক।

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ১৬তম স্থানে থেকে দেশের সেরা বোলার হিসেবে জায়গা ধরে রেখেছেন। এছাড়া, মেহেদী হাসান মিরাজ ২৩তম স্থানে এবং তরুণ অফস্পিনার নাঈম হাসান ৪৩তম স্থানে অবস্থান করছেন। এ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরও কয়েকজন পেসার যেমন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামও শীর্ষ ১০০ তালিকায় রয়েছেন।

এই র‍্যাংকিং প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার স্পিনাররা এখনো বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করছে। বিশেষ করে নোমান আলি ও তাইজুল ইসলামের পারফরম্যান্স পাকিস্তান ও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাচ্ছে।

RankPlayerTeamPoints
1 জসপ্রীত বুমরাহ ভারত 889
2 কাগিসো রাবাদা সাউথ আফ্রিকা 851
3 ম্যাট হেনরি নিউজিল্যান্ড 846
4 প্যাট কামিন্স অস্ট্রেলিয়া 838
5 জোশ হ্যাজেলউড অস্ট্রেলিয়া 815
6 Noman Ali পাকিস্তান 806
7 Scott Boland অস্ট্রেলিয়া 784
8 নাথান লিঁয় অস্ট্রেলিয়া 769
9 মার্কো জ্যানসেন সাউথ আফ্রিকা 767
10 মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া 766
10 গাস অ্যাটকিনসন ইংল্য়ান্ড 766
12 Jayden Seales ওয়েস্ট ইন্ডিজ 722
13 Prabath Jayasuriya শ্রীলঙ্কা 693
14 Shamar Joseph ওয়েস্ট ইন্ডিজ 681
15 মহম্মদ সিরাজ ভারত 674
16 তাইজুল ইসলাম বাংলাদেশ 671
17 রবীন্দ্র জাদেজা ভারত 659
17 Asitha Fernando শ্রীলঙ্কা 659
19 কেমার রোচ ওয়েস্ট ইন্ডিজ 652
20 কেশব মহারাজ সাউথ আফ্রিকা 650
21 Sajid Khan পাকিস্তান 644
22 শাহিন আফ্রিদি পাকিস্তান 641
23 ক্রিস্টো ওয়েকস ইংল্য়ান্ড 610
23 Mehidy Hasan Miraz বাংলাদেশ 610
25 Blessing Muzarabani জিম্বাবোয়ে 608
26 মহম্মদ আব্বাস পাকিস্তান 607
27 Ajaz Patel নিউজিল্যান্ড 599
28 কুলদীপ যাদব ভারত 592
29 আলজাররি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ 577
30 Jomel Warrican ওয়েস্ট ইন্ডিজ 565
31 বিশ্ব ফার্নান্ডো শ্রীলঙ্কা 562
32 উইল ও'রো নিউজিল্যান্ড 561
33 মিচেল সান্তনার নিউজিল্যান্ড 532
34 মার্ক উড ইংল্য়ান্ড 527
35 নাসিম শাহ পাকিস্তান 526
36 জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ 517
37 লাহিরু কুমারা শ্রীলঙ্কা 516
37 লুঙ্গি এনগিডি সাউথ আফ্রিকা 516
39 Ramesh Mendis শ্রীলঙ্কা 506
40 Jack Leach ইংল্য়ান্ড 503
41 Shoaib Bashir ইংল্য়ান্ড 492
42 বেন স্টোকস ইংল্য়ান্ড 490
43 Nayeem Hasan বাংলাদেশ 488
44 Brydon Carse ইংল্য়ান্ড 480
45 Matthew Kuhnemann অস্ট্রেলিয়া 466
46 Josh Tongue ইংল্য়ান্ড 435
47 Wiaan Mulder সাউথ আফ্রিকা 425
47 ডানে প্যাটারসন সাউথ আফ্রিকা 425
49 Matthew Potts ইংল্য়ান্ড 414
50 আবরার আহমেদ পাকিস্তান 409
51 করবিন বশ সাউথ আফ্রিকা 404
52 ওয়াশিংটন সুন্দর ভারত 395
53 তাসকিন আহমেদ বাংলাদেশ 393
54 Hasan Mahmud বাংলাদেশ 391
55 রশিদ খান Afghanistan 386
56 Codi Yusuf সাউথ আফ্রিকা 375
57 আকাশ দীপ ভারত 374
58 ব্যারি ম্যাকার্থি আয়ারল্যান্ড 370
59 প্রসিদ্ধ কৃষ্ণ ভারত 368
60 Gudakesh Motie ওয়েস্ট ইন্ডিজ 363
61 Zakary Foulkes নিউজিল্যান্ড 352
62 মার্ক এডেয়ার আয়ারল্যান্ড 341
63 গ্লেন ফিলিপস নিউজিল্যান্ড 335
64 রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজ 327
65 জোফ্রা আর্চার ইংল্য়ান্ড 320
66 Khurram Shahzad Qatar 315
67 শার্দুল ঠাকুর ভারত 312
68 Justin Greaves ওয়েস্ট ইন্ডিজ 302
69 Nandre Burger সাউথ আফ্রিকা 301
70 শরিফুল ইসলাম বাংলাদেশ 300
71 Milan Rathnayake শ্রীলঙ্কা 299
72 Todd Murphy অস্ট্রেলিয়া 298
73 ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়া 286
73 Gerald Coetzee সাউথ আফ্রিকা 286
75 Aamer Jamal পাকিস্তান 282
76 ইশ সোধি নিউজিল্যান্ড 271
76 Rehan Ahmed ইংল্য়ান্ড 271
78 Ebadot Hossain বাংলাদেশ 267
79 মিচেল মার্শ অস্ট্রেলিয়া 263
80 জো রুট ইংল্য়ান্ড 262
81 Olly Stone ইংল্য়ান্ড 261
81 নাভিদ জাদরান Afghanistan 261
83 অ্যান্ডি ম্যাকব্রাইন আয়ারল্যান্ড 256
84 ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কা 254
85 Matthew Humphreys আয়ারল্যান্ড 252
86 Nathan Smith নিউজিল্যান্ড 245
87 নাহিদ রানা বাংলাদেশ 244
88 মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ড 242
89 Yamin Ahmadzai Afghanistan 239
90 Khaled Ahmed বাংলাদেশ 230
91 Victor Nyauchi জিম্বাবোয়ে 223
92 Nishan Peiris শ্রীলঙ্কা 222
93 Dane Piedt সাউথ আফ্রিকা 221
94 Zia-ur-Rehman Afghanistan 219
95 মীর হামজা পাকিস্তান 214
95 Wellington Masakadza জিম্বাবোয়ে 214
97 Senuran Muthusamy সাউথ আফ্রিকা 207
98 Tanaka Chivanga জিম্বাবোয়ে 205
99 Salman Agha পাকিস্তান 199
100 ক্রেগ ইয়াং আয়ারল্যান্ড 198

নোট: তালিকাটি (লাস্ট আপডেট: 07 August 2025)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত