ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যে দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন বাংলাদেশের তরুণী সাদিয়া
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
অবিশ্বাস্য হলেও সত্যি—নরওয়ের রাষ্ট্রদূতের আসনে বসেছিলেন বাংলাদেশের এক তরুণী! পঞ্চগড়ের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া একদিনের জন্য এই সম্মানজনক দায়িত্ব পান আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায়। গত শনিবার (১১ অক্টোবর) এই অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন তিনি।
সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও নারী সমতার পক্ষে কাজ করে আসা সাদিয়া দীর্ঘদিন ধরেই কিশোরীদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার কাজের মাধ্যমেই ফুটে ওঠে—পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য কিশোরীদের মধ্যেই লুকিয়ে আছে।
এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল “The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis”, আর জাতীয় প্রতিপাদ্য— “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।” এই প্রতিপাদ্য মেয়েদের ক্ষমতায়নের বার্তা আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, ‘গার্লস টেকওভার’ কার্যক্রমের উদ্দেশ্য হলো তরুণীদের নেতৃত্বের আসনে প্রতীকীভাবে বসানো—যাতে তারা আত্মবিশ্বাস অর্জন করে, সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে নিজেরাই হয়ে উঠতে পারে পরিবর্তনের মুখপাত্র।
রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে সাদিয়া বলেন,
“এই অভিজ্ঞতা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আমাকে অনুপ্রাণিত করেছে নিজের ও অন্য মেয়েদের সম্ভাবনায় বিশ্বাস রাখতে। আমি চাই, আমাদের সমাজে মেয়েরা সমান সুযোগ পাক—যেখানে স্বপ্ন দেখা অপরাধ নয়, বরং অনুপ্রেরণা।”
বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন বলেন,
“সাদিয়ার নেতৃত্ব দেখে আমরা গর্বিত। তার মতো তরুণীরা যদি এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। নারী শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে তার সচেতনতা উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে।”
টেকওভার চলাকালে সাদিয়া ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
আলভী /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?