ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে কাঞ্চন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
শাকিব খানের হৃদয়স্পর্শী বার্তাশাকিব লিখেছেন,
“ইলিয়াস কাঞ্চন — আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা।রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।”
তিনি আরও লেখেন,
“দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন তিনি আবার ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে।মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি— কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। আমরা সবাই তার পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।”
চিকিৎসাধীন কাঞ্চন ভাইদীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন ইলিয়াস কাঞ্চন। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত এই কিংবদন্তি অভিনেতা প্রায় সাত মাস ধরে অসুস্থ, এবং গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই তারকার জন্য শুধু চলচ্চিত্রপাড়াই নয়, দেশের নানা প্রান্তের মানুষও প্রার্থনা করছেন।
ভক্তদের প্রতিক্রিয়াশাকিবের পোস্টের নিচে হাজারো ভক্ত শুভকামনা জানিয়েছেন কাঞ্চন ভাইয়ের জন্য। কেউ লিখেছেন, “বাংলা সিনেমা তার প্রিয় নায়ককে খুব মিস করছে।” আবার কেউ লিখেছেন, “আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন আমাদের কাঞ্চন ভাইকে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল