ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ

২০২৫ অক্টোবর ১১ ১২:২৫:২৩

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ

আবুধাবিতে আজ সিরিজের ভাগ্য নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর টাইগারদের আজ জিততেই হবে, অন্যথায় সিরিজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল।

বাংলাদেশ দল আজ ‘ডু অর ডাই’ মানসিকতায় মাঠে নামছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নতুন উদ্যমে ব্যাটিং ও বোলিং বিভাগে পারফরম্যান্স দেখাতে হবে। দলের অধিনায়ক এবং কোচের দৃষ্টি এখন কৌশলগত উন্নতির দিকে, যাতে সিরিজে টিকে থাকা যায়।

ম্যাচের সময় ও স্থান:

তারিখ: ১১ অক্টোবর, ২০২৫

স্থান: আবু ধাবি

সময়: সন্ধ্যা ৬:০০ টা (বাংলাদেশ সময়)

কোথায় দেখবেন লাইভ:বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। সন্ধ্যা ৬টা থেকে দর্শকরা টি স্পোর্টসে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ:ম্যাচের সময় ফেসবুকে "Afghanistan v Bangladesh live match today" লিখে সার্চ করলে বিভিন্ন পেজ থেকে লাইভ স্ট্রিম দেখার সুবিধা পাওয়া যাবে।

আজকের আবুধাবি ম্যাচে টাইগাররা কেমন পারফর্ম করে, সেটাই এখন দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ