ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
অনিশ্চিত বিশ্বকাপ ! বাংলাদেশের সামনে কঠিন সমীকরন
বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে লাল-সবুজের দল।
টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের দুটি ফিফটির পরও ৪৮ ওভার ৫ বলে ২২১ রানে অলআউট হয় দল।
বোলিংয়ে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। তানজিম হাসান সাকিব ও মিরাজরা নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের মাঝের ওভারগুলোতে চাপে ফেললেও শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শহীদির পাল্টা আক্রমণে ম্যাচ ঘুরে যায়। ১৭ বল হাতে রেখেই ৫ উইকেটে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান।
এখন পর্যন্ত সর্বশেষ আট ওয়ানডেতে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেয়েছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু পুরোনো রোগ ব্যাটিং ব্যর্থতায় আবারও মুখ থুবড়ে পড়েছে দল।
এখন সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হলে পরবর্তী পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেতে হবে বাংলাদেশকে। নাহলে নামতে হবে কোয়ালিফায়ার্স রাউন্ডে—যেখানে গান্ডা, কেনিয়া, ওমান ও নামিবিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করে গ্রুপের শীর্ষে থেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।
সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসছে আগামী শনিবার (১১ অক্টোবর), যখন মিরাজদের মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE