ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন বিতর্ক, আম্পায়ারের ভুলে ভারত- পাকিস্থান ম্যাচে ঘটে গেলো অনেক বড় ঘটনা

২০২৫ অক্টোবর ০৫ ১৭:১৭:১৫

নতুন বিতর্ক, আম্পায়ারের ভুলে ভারত- পাকিস্থান ম্যাচে ঘটে গেলো অনেক বড় ঘটনা

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫: রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা সবসময়ই বেশি থাকে। এবার সেই উত্তেজনার ধারাবাহিকতায় জন্ম নিল নতুন এক ঘটনা – টসে বিভ্রান্তি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর কয়েন উড়িয়ে দেন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ‘টেইলস’ ডাকলেও ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ এবং সঞ্চালক মেল জোন্স এটি ঠিকভাবে শুনতে পারেননি। তারা ‘হেডস’ হিসেবে ঘোষনা দেন। কয়েন মাটিতে পড়ার পর হেডস আসায় ফাতিমাকে টস জয়ের ঘোষণা করা হয়। এর ফলে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই অধিনায়কও এই বিভ্রান্তি নিয়ে কোনো অভিযোগ জানাননি।

দুই দলের একাদশে কিছু পরিবর্তন করা হয়েছে। ভারতের আগের ম্যাচে জয়ী তরুণ অলরাউন্ডার আমাঞ্জত কৌর অসুস্থ হওয়ায় তার স্থলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার রেনুকা সিং ঠাকুর। পাকিস্তান দলের একাদশে উমাইমা সোহেলকে বাদ দিয়ে সুযোগ পেয়েছেন সাদাফ শামস।

ম্যাচের শুরুতে, যেমন ছেলেদের এশিয়া কাপের তিন ম্যাচে হয়েছিল, এবারও মেয়েদের বিশ্বকাপ ম্যাচে দুই অধিনায়ক টসে হাত না মেলিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে হয়তো দুই দলের মধ্যে কোনো সৌজন্যতা বিনিময় দেখা যাবে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ