ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের খেলা দেখে ক্ষুব্ধ নাসির, যা বললেন তিনি
বাংলাদেশ দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি ম্যাচে রিভিউ ব্যবহারে ভুলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক জাতীয় অলরাউন্ডার নাসির হোসেন। আফগানিস্তানের বিপক্ষে শারজায় ম্যাচ চলাকালে তানজিম হাসান সাকিব ব্যাটে বল লাগার পরও লেগ বিফোর আউট হলে এবং হাতে রিভিউ না থাকায় ফেরার সময় নাসির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন— “এতদিন ধরে ক্রিকেট খেলে এখনো বুঝতে পারে না কোনটা আউট আর কোনটা না! একটা রিভিউ বাকি থাকলে সাকিব বেঁচে যেত।”
এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসির বলেন, বাংলাদেশের ব্যাটাররা বর্তমানে অতিরিক্ত রিভিউ নিচ্ছেন, যা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার মতে, একজন ব্যাটারকে বুঝে শুনে রিভিউ নিতে হবে, আর এ ক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটারের সঙ্গেও পরামর্শ করা উচিত।
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধস নামার সময় জাকের আলি অনিক ও শামীম হোসেন ভুল রিভিউ নেন। এর ফলে যখন তানজিম সাকিবকে আউট দেন আম্পায়ার, তখন আর রিভিউ নেওয়ার সুযোগ ছিল না। রিপ্লেতে দেখা যায়, বল আসলে তার ব্যাটে লেগেছিল। এ কারণেই হতাশা প্রকাশ করেন নাসির।
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হওয়ার পরও এই বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। নাসিরের ভাষায়— “ক্রিকেটে ভুল হতেই পারে, কিন্তু যেসব ছোট ছোট বেসিক বিষয় আছে, সেখানে যদি ভুল করি, সেটা টিভির সামনে বসে দেখলে খারাপ লাগে। পরিকল্পনার বাইরে গিয়ে এসব করলে ফল কখনোই ভালো হবে না।”
একসময় জাতীয় দলে ‘মি. ফিনিশার’ হিসেবে পরিচিত নাসির বর্তমানে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। তিনি জানান, নিজে খেলায় ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই বাংলাদেশের ম্যাচ দেখেন, আর তখনই এসব বেসিক ভুল তার চোখে পড়ে সবচেয়ে বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)