ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিনা ভোটে পরিচালক হওয়ার পথে বুলবুল-ফাহিম

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:২৭:১১

বিনা ভোটে পরিচালক হওয়ার পথে বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগ থেকে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল হওয়ায় এ পথ খুলে গেছে তাদের সামনে।

মনোনয়ন বাছাইয়ের ফল

সোমবার ছিল মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশের দিন। রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান জানিয়েছেন, মোট ৫১টি মনোনয়ন থেকে ৪৮টি গৃহীত হয়েছে, আর বাতিল হয়েছে ৩টি।বাতিল হওয়া মনোনয়নগুলো হলো—

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ফুয়াদ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হাসান

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম

কেন বাতিল হলো ফুয়াদের মনোনয়ন?

ঢাকা বিভাগের জন্য মনোনয়ন তুলেছিলেন বুলবুল, ফাহিম ও ফুয়াদ। কিন্তু ফুয়াদের সমর্থনকারী কাউন্সিলরের ফর্মে দেওয়া সাক্ষর ও মনোনয়ন ফরমের সাক্ষরের মধ্যে মিল না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।

ফুয়াদ অবশ্য সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। সংবাদমাধ্যমের সামনেই সমর্থনকারীকে ফোন করে সাক্ষরের নিশ্চয়তা নেন তিনি। জানিয়েছেন, মঙ্গলবার তিনি আপিল করবেন।

এরপর কী হতে পারে?

যদি আপিলে ফুয়াদ উত্তীর্ণ হন, তবে তিনজনকে নিয়ে ভোট হবে ৬ অক্টোবর।

আর মনোনয়ন বাতিল বহাল থাকলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম।

ইতিমধ্যেই যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা: আব্দুর রাজ্জাক

খুলনা জেলা ক্রীড়া সংস্থা: জুলফিকার আলি খান

সিলেট বিভাগ: রাহাত শামস

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ