ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
১৫ বছরে প্রথম ৫ উইকেট! অনিকের ফিফটিতে দুর্দান্ত জয়
এনসিএল টি–টোয়েন্টির সোমবারের প্রথম ম্যাচে দাপট দেখাল রংপুর। ক্যারিয়ারসেরা বোলিংয়ে আলাউদ্দিন বাবু এবং ঝড়ো ব্যাটিংয়ে অনিক সরকার সেতুর দুর্দান্ত ইনিংসে ৬ উইকেটের সহজ জয় পেল তারা।
বরিশালকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে অনিকের বিধ্বংসী ফিফটিতে ১৩.৩ ওভারেই জয় নিশ্চিত করে নেয় দলটি।
আলাউদ্দিনের ক্যারিয়ারসেরা বোলিং
প্রায় ১৫ বছরের দীর্ঘ টি–টোয়েন্টি ক্যারিয়ারে (৭৭ ম্যাচে) প্রথমবার ৫ উইকেট তুলে নেন অভিজ্ঞ বোলার আলাউদ্দিন বাবু। ৩.৩ ওভারে মাত্র ১৬ রান খরচে ৫ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন ম্যাচসেরা।এর আগে নাসির হোসেনের স্পিনেও ভুগেছে বরিশাল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
বরিশালের হয়ে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ২৭ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। উইকেটরক্ষক–ব্যাটার জাহিদুজ্জামান ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
অনিকের ঝড়ো ফিফটি
রান তাড়ায় রংপুরের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। তানবীর হায়দার (৪), আব্দুল্লাহ আল মামুন (২৪), আকবর আলি (১৭) এবং আলাউদ্দিন (০) ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে খেলেন ২০ বছর বয়সী ওপেনার অনিক সরকার সেতু।মাত্র ৩৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় গড়া তার ৫৪ রানের অপরাজিত ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
এটি ছিল অনিকের মাত্র দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ। অভিষেক ম্যাচে গোল্ডেন ডাকের পর এই ম্যাচে দুর্দান্ত ফিফটিতে তিনি নিজের সামর্থ্যের জানান দিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?