ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান,দেখেনিন একাদশ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৫:৩৬:১১

ফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান,দেখেনিন একাদশ

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কাগজে-কলমে ভারতকে কিছুটা এগিয়ে ধরা হলেও পাকিস্তানের ফাইনালে জ্বলে ওঠার রেকর্ড রয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি, ১৯৯২ সালের বিশ্বকাপ কিংবা ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব ক্ষেত্রেই বড় ম্যাচে চমক দেখিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

পাকিস্তান দলে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশই নামবে ফাইনালে। ওপেনিংয়ে থাকবেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তিনে সাইম আইয়ুব, যদিও টুর্নামেন্টে তার পারফরম্যান্স আশানুরূপ নয়। এরপর অধিনায়ক সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস ও অল-রাউন্ডাররা থাকবেন মিডল অর্ডারে।

বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গী হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিনে থাকবেন আবরার আহমেদ, সহযোগিতায় নেওয়াজ ও সাইম আইয়ুব।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারত দলে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা জসপ্রিত বুমরাহ ফিরতে পারেন, যা বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। অল-রাউন্ডার শিবম দুবে দলে ঢুকতে পারেন, তবে হার্দিক পান্ডিয়ার চোট ভারতের জন্য বড় ধাক্কা। তিনি খেলতে না পারলে বিকল্প হিসেবে নামতে পারেন অর্শদীপ সিং বা হর্ষিত রানা।

স্পিন বিভাগে থাকবেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। প্রয়োজনে অক্ষর প্যাটেলও বল হাতে সহায়তা করবেন।

সম্ভাব্য একাদশ

পাকিস্তানের সম্ভাব্য একাদশভারতের সম্ভাব্য একাদশ
সালমান আগা (অধিনায়ক) অভিষেক শর্মা
সাহিবজাদা ফারহান শুবমান গিল
ফখর জামান সূর্যকুমার যাদব (অধিনায়ক)
সাইম আইয়ুব তিলক বর্মা
হুসেইন তালাত সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
মোহাম্মদ হারিস (উইকেটকিপার) হার্দিক পান্ডিয়া / অর্শদীপ সিং
মোহাম্মদ নেওয়াজ অক্ষর প্যাটেল
আবরার আহমেদ শিবম দুবে
ফাহিম আশরাফ কুলদীপ যাদব
হারিস রউফ যশপ্রীত বুমরাহ
শাহিন শাহ আফ্রিদি বরুণ চক্রবর্তী

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ