ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শেষ বলে রুদ্ধশ্বাস জয়, শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ০৯:৫১:৪৬

শেষ বলে রুদ্ধশ্বাস জয়, শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ বলের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাঘিনীরা।

কলম্বোয় টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে বাংলাদেশ। ইনিংসের ভরসা ছিলেন ওপেনার শারমিন আক্তার, যিনি ১০১ বলে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া রুবিয়া হায়দার ৩৩, সুমাইয়া আক্তার ৩৮ এবং ফাহিমা খাতুন ২৬ রানে অবদান রাখেন।

২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু মাত্র ৮ রান করে ফিরে যান। তবে নিলাকশিখা সিলভার ৭৫ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১০ রান। কিন্তু নাহিদা আক্তারের নিখুঁত বোলিংয়ে তারা থেমে যায় ২৪১ রানে, ফলে জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩টি, ফাহিমা খাতুন ও মারুফা খান ২টি করে উইকেট নেন। এছাড়া নিশি ও রাবেয়া খান পান একটি করে উইকেট।

এ জয়ে বিশ্বকাপের আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ