ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে একের পর এক উইকেট নিচ্ছে বাংলাদেশ
এশিয়া কাপে সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। শুরুতেই বল হাতে দারুণ সাফল্য এনে দিয়েছেন টাইগার বোলাররা।
তাসকিনের সেঞ্চুরির উইকেট
একাদশে ফিরেই প্রথম ওভারে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। সাহিবজাদা ফারহানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশের হয়ে এই সংস্করণে এর আগে একশ বা তার বেশি উইকেট নিয়েছেন কেবল সাকিব আল হাসান (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৫০)।
মেহেদির দারুণ প্রত্যাবর্তন
শেখ মেহেদি হাসানও একাদশে ফিরেই সাফল্য পেয়েছেন। দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফেরান সাইম আয়ুবকে। চলতি এশিয়া কাপে ছয় ইনিংসের চারটিতেই ডাক মেরেছেন এই পাকিস্তানি ওপেনার, যা পূর্ণ সদস্য দেশগুলোর কোনো বহুজাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ শূন্য রানের বিশ্ব রেকর্ড।
পাকিস্তানের বিপাকে শুরুতেই
২ ওভারে পাকিস্তান হারিয়েছে ২ উইকেট। ক্রিজে রয়েছেন ফখর জামান ও অধিনায়ক সালমান আগা। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি পেস-স্পিন আক্রমণে চাপে পড়েছে পাকিস্তান।
একাদশে পরিবর্তন
বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান।অন্যদিকে, পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।
দুবাইয়ের আকাশে আলো ঝলমলে পরিবেশে জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। শুরুতেই উইকেট তুলে নিয়ে দারুণ ছন্দে আছে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)