ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে লিটন খেলবেন কিনা, যা জানালেন জাকের আলী
বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোট এখন দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সুপার ফোর ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আর সেই ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটি এখন কার্যত সেমিফাইনাল রূপ নিয়েছে।
ভারতের বিপক্ষে ম্যাচে দলের দায়িত্ব সামলান জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, লিটনকে পাওয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল দল। তবে শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি লিটন। জাকের বলেন,
"আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি, পরে হয়নি। আর দেশ থেকে ঠিক করা ছিলো কোন কারণে উনি না থাকলে আমি অধিনায়কত্ব করব। মিডিয়াতে হয়ত জানানো হয়নি। কাজেই আমি প্রস্তুত ছিলাম।"
এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিটন দাসকে পাওয়া যাবে কিনা। তবে জাকেরের কণ্ঠে ছিল অনিশ্চয়তা—
"আমরা দেখব তিনি খেলতে পারেন কিনা, তিনি রিকভারিতে আছেন। আমরা অপেক্ষা করব।"
দলীয় সূত্র বলছে, পিঠের টানের কারণে লিটনের খেলার সম্ভাবনা কিছুটা কম। তবে এটি যেহেতু বাঁচা-মরার ম্যাচ, ঝুঁকি নিয়ে হলেও তাকে খেলানো হতে পারে।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের ফাইনাল যাত্রা। তাই লিটন দাসকে দলে পাওয়া না-পাওয়াই হতে পারে টাইগারদের ভাগ্য নির্ধারণের অন্যতম ফ্যাক্টর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)