ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে আজ (বুধবার) কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত তারা। দাপটের সঙ্গে খেলে চলা ভারতকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল গেছে বড় স্বপ্ন নিয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচও জানিয়েছেন, শিরোপাতেই নজর তাদের। তবে তার আগে ফাইনাল খেলার জন্য বাংলাদেশের আগে পেরোতে হবে ভারত ও পাকিস্তানের মতো দুই বড় বাধা। এ দুটি ম্যাচের একটি তো জিততে হবেই।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।
ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। পিঠে টান পড়েছিল তার। তবে চোট ততটা গুরুতর নয়। একাদশে লিটনের থাকা নিয়ে তাই নেই কোনো সংশয়।
যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশএশিয়া কাপ: ফাইনালে উঠতে কোন দলের সামনে এখন কী সমীকরণগুরুত্বপূর্ণ ভারত ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন আসার খুব সম্ভাবনা নেই। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ওই ম্যাচে বাজে বোলিং করেছেন এই টাইগার পেসার। তার বদলে ভারত ম্যাচে একাদশে আসতে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে এই পেস বোলিং অলরাউন্ডারের রেকর্ডও বেশ ভালো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ