ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তবে কি এটাই ছিলো ভারতের বিপক্ষে পাকিস্থানের হারের আসল কারন, জানালেন আকরাম
ভারতের স্পিন ত্রয়ীর সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। বিশেষ করে কুলদীপ যাদবের বিরুদ্ধে কোনোভাবেই টিকতে পারেননি তারা। এশিয়া কাপের ম্যাচে রবিবার পাকিস্তানের ব্যাটিং ছিল একেবারেই প্রাণহীন। কুলদীপ, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীর ঘূর্ণি জালে আটকে পড়েছিল তারা। ফলাফল, পাকিস্তান ইনিংসে ৬৩টি ডট বল খেলেছে। শেষ পর্যন্ত ব্যাট হাতে তারা ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে পেরেছে। তিন স্পিনারই পুরো ইনিংসে নিজেদের ইকোনমি ৬ বা তার নিচে রাখেন।
পাকিস্তানের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ঝড়ো ৩১ রান করলেও দ্রুত দুই উইকেট হারায় দল। তবে সূর্যকুমার যাদব দায়িত্ব নিয়ে অপরাজিত ৪৭ রানে দলকে জিতিয়ে দেন ২৫ বল হাতে রেখেই।
বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন কুলদীপ। মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানি ব্যাটারদের একেবারে অচল করে দেন তিনি।
ম্যাচ শেষে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম সরাসরি স্বীকার করেন, পাকিস্তানি ব্যাটাররা কুলদীপকে একদমই বুঝতে পারেনি। তাঁর মতে, কুলদীপের কব্জির ঘূর্ণি এতটাই ধোঁকাবাজি যে চোখে দেখে বোঝা প্রায় অসম্ভব।
আকরাম বলেন, “কুলদীপকে পড়া যায় না। ম্যাচের আগে আমি সানি ভাইয়ের (সুনীল গাভাস্কার) সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন- যতক্ষণ না তুমি তার হাত থেকে বল ছাড়ার ধরন বুঝতে পারছ, ততক্ষণ এই ধরনের বোলিং খেলতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। যখন দেখছ ব্যাটাররা প্রতি দ্বিতীয় বলে সুইপ করছে, তখন বোঝা যায় তারা কুলদীপকে পড়তেই পারছে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)