ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সুপার ফোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে লাল-সবুজের জন্য। এখন গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাই বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে লিটন দাসদের জন্য। জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য হিসাব-নিকাশের দিকে।
নিকট অতীতে আফগানিস্তান বেশ আধিপত্য নিয়েই বাংলাদেশকে হারিয়েছে। তাই আবুধাবিতে আগামীকালকের ম্যাচে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তবে জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ আশাবাদী, এখনো সুপার ফোরে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,“হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে। কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট সবসময় খেলোয়াড়দের বোঝাচ্ছে যে বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমরা এখনো কোয়ালিফাই করতে পারব।”
তবে এ কাজ সহজ হবে না বলেও স্বীকার করেন পাকিস্তানের সাবেক স্পিনার।“এখন কিছুটা যদি-কিন্তুতে নির্ভর করছে। তবে সবচেয়ে দরকার সামনের ম্যাচে শতভাগ মনোযোগ দেওয়া এবং জয় ছিনিয়ে আনা। বিশ্বাস আর দৃঢ় মানসিকতা থাকলে সবই সম্ভব।”
মুশতাক মনে করেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভারে আফগান স্পিন আক্রমণ সামলানো।“যদি মিডল ওভারে তাদের স্পিন আক্রমণ সামলাতে পারি এবং বড় সংগ্রহ গড়তে পারি, তাহলে আমাদের বোলিং ইউনিট দিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব।”
সব মিলিয়ে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ঠিক করে দেবে—বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা এখানেই থামবে, নাকি পৌঁছে যাবে সুপার ফোরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)