ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী-১ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার মিলন
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি গ্রামে জন্ম নেওয়া ব্যারিস্টার মিলন পড়াশোনা করেছেন দেশ ও বিদেশে। তিনি প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নিকটাত্মীয় বলেও জানা গেছে। দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত থাকলেও নিজ এলাকা গোদাগাড়ী ও তানোরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি।
মতবিনিময় সভায় ব্যারিস্টার মিলন বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আমি চাই উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি হবে সেবার মাধ্যমে, ক্ষমতার নয়। তানোর-গোদাগাড়ীর মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও জানান, সর্বস্তরে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্র রক্ষা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। জনগণের কল্যাণকে কেন্দ্র করেই রাজনীতি করতে চান তিনি। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য সাংবাদিক সমাজের ভূমিকা অপরিহার্য।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা ব্যারিস্টার মিলনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, রাজনীতির মূলধারায় সৎ ও শিক্ষিত মানুষ যুক্ত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। সভা শেষে ব্যারিস্টার মিলন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE