ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপ ২০২৫ : অনিক-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি
অল্পেই ৫ উইকেট হারানোর পর দলকে লড়াই করার সংগ্রহ এনে দিলেন জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। দুজনের রেকর্ডগড়া জুটিতে বাংলাদেশ পেল ১৩৯ রানের পুঁজি।
মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়েছেন শামীম ও অনিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে শুধুমাত্র লিটন কুমার দাস দুই অঙ্কের রান করেছেন। ২৬ বলে তিনি ২৮ রান করেছেন। পরে দায়িত্ব নিয়ে দলকে দেড়শ রানের কাছে পৌঁছে দিয়েছেন অনিক ও শামীম। শামীম ৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেছেন এবং অনিক ৩৪ বলে ৪১ রান করেছেন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৩৯/৫; তামিম ০, ইমন ০, লিটন ২৮, হৃদয় ৮, মেহেদি ৯, অনিক ৪১*, শামীম ৪২*। বল করেছেন থুশারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিরানা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৬-০।
দশ ওভারের মধ্যে প্রথম ৫ উইকেট হারানোর পর হাল ধরেছেন জাকের আলি অনিক ও শেখ মেহেদি হাসান। দুজন মিলে ২৫ বলে ৩১ রান যোগ করেছেন। ১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৪ রান, অনিক ১৬ বলে ১৭ এবং শামীম ১৬ বলে ১৯ রান অপরাজিত।
শুরুর দুই ওভারে নুয়ান থুশারা ও দুশমন্থ চামিরা কোনো রান করতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি মাত্র ষষ্ঠবার দেখা গেছে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় ঘটনা।
পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন ভানিন্দু হাসারাঙ্গা। রিভার্স সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হলেন লিটন কুমার দাস। প্রথমে আউট দেননি আম্পায়ার, পরে রিভিউ নিয়ে বিদায় নিশ্চিত হয়। ২৬ বলে ২৮ রান করে ফেরেন লিটন।
অনিকের বিপক্ষে হাসারাঙ্গার ওভারে স্টাম্পে লাগলেও বেলস পড়েনি। তাই অনিক বেঁচে যান। এছাড়া, রিভিউ নিয়ে লিটন বেঁচে যান। অষ্টম ওভারে ভানিন্দু হাসারাঙ্গা চতুর্থ বলে গুগলি ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি লিটন, কিন্তু রিভিউ নিয়ে এলবিডব্লিউ বদলে দেন।
অষ্টম ওভারে আক্রমণে আসা ভানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই রিভার্স সুইপ করে ২ রান নিয়েছিলেন শেখ মেহেদি। পরের বলে গুগলি বুঝতে পারেননি, তাই আউট হলেন।
পাওয়ার প্লের শেষ ওভারে কিছুটা টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারল বাংলাদেশ। দাসুন শানাকার ওভারে ৩ চার মেরে ১৪ রান নিয়েছেন লিটন। এ পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩০ রান।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এবারই প্রথম শূন্য রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। এর আগে ১ রানে ২ উইকেট হারানোর ঘটনা ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। এছাড়া ২০১৬ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে রান আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। পাঁচ নম্বরে নেমে তিনি ৯ বলে ৮ রান করেন। তবে ঠিক আগের বলেই ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন।
প্রায় ৭ বছর পর শূন্য রানে দুই ওপেনারকে আউট হতে দেখল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওভারেই আউট হয়েছিল তামিম ইকবাল ও সৌম্য সরকার। এছাড়া, ২০২৩ সালের এশিয়ান গেমসেও শূন্য রানে আউট হয়েছিল বাংলাদেশের দুই ওপেনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)