ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপ ২০২৫ : শেষ হলো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের টস
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক মনে হওয়ায় আগে ব্যাটিং করা নিয়ে কোনো আপত্তি নেই। জয়ের জন্য দলকে সব বিভাগেই সেরা পারফরম্যান্স দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সাকিবকে ছাড়িয়ে যাবেন লিটন?
টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই বাংলাদেশের সর্বাধিক ছক্কার মালিক হয়েছেন লিটন দাস। রান সংগ্রাহকের তালিকাতেও এগিয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে। বর্তমানে তার রান ২৪৯৬।এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রান করতে পারলেই লিটন ছাড়িয়ে যাবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৫৫১ রান) এবং হয়ে যাবেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আবু ধাবিতে দর্শকের ঢল
প্রথম ম্যাচে দর্শক উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টিকেট বিক্রি শেষ। দুবাই, শারজাহ এমনকি সৌদি আরব থেকেও দর্শকরা আবু ধাবিতে ছুটে আসছেন।টি স্পোর্টসের প্রতিনিধি জানিয়েছেন, দর্শকদের মধ্যে ৮০ শতাংশই বাংলাদেশি সমর্থক। ফলে মাঠ কার্যত বাংলাদেশের ‘হোম ভেন্যু’তে পরিণত হয়েছে।
মুখোমুখি পরিসংখ্যান
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে।তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এগিয়ে। সর্বশেষ ৬ ম্যাচের ৪টিই জিতেছে লিটন দাসের দল।এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২০১৬ সালে জিতেছিল বাংলাদেশ, আর ২০২২ সালে জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
দ্বিতীয় জয়ের খোঁজে বাংলাদেশ
হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। লঙ্কানদের জন্য এটি প্রথম ম্যাচ হলেও, তারা শুরুটা জয় দিয়েই করতে চাইবে।২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই সবসময়ই সমর্থকদের কাছে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এবারের ম্যাচটিও যে ব্যতিক্রম হবে না, তা নিশ্চিত।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)