ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপে অদ্ভুত সিদ্ধান্ত: রান আউট তুলে নিয়ে আলোচনায় সুর্যকুমার
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্বাভাবিক এক ঘটনার জন্ম দিল ভারতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার জুনায়েদ সিদ্দিকিকে রান আউট করার পরও আবেদন প্রত্যাহার করে নেয় সুর্যকুমার যাদবের দল। এই সিদ্ধান্ত ঘিরেই এখন চলছে ব্যাপক বিতর্ক।
বুধবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটের সহজ জয় পেলেও, রান আউটের এ ঘটনা ছাপিয়ে যায় ফলাফলকেও।
ঘটনাটি ঘটে ভারতের বোলিংয়ের ১৩তম ওভারে। শিবাম দুবের বাউন্সারে ব্যাট মিস করেন জুনায়েদ। তিনি বোলারের উদ্দেশ্যে দেখাতে চান যে, কোমড় থেকে রুমাল মাটিতে পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কিছুটা ক্রিজের বাইরে চলে যান। সুযোগ লুফে নিয়ে চটজলদি থ্রো করে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার সাঞ্জু স্যামসন।
থার্ড আম্পায়ারের রিপ্লেতে স্পষ্ট হয়, ব্যাটার তখন ক্রিজের ভেতরে ছিলেন না। বড় পর্দায় আউটের সিদ্ধান্ত ঘোষণার পর হঠাৎই আবেদন প্রত্যাহার করে নেন ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব।
পরের বলেই আউট হয়ে যান জুনায়েদ, এবং ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। ভারত মাত্র ৪.৩ ওভারে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়।
কিন্তু বিতর্কের জন্ম হয় রান আউটের আবেদন প্রত্যাহারকে কেন্দ্র করে। ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া মনে করেন, এটি পরিস্থিতি-নির্ভর সিদ্ধান্ত। তার ভাষায়, “১৪ সেপ্টেম্বর যদি পাকিস্তানের বিপক্ষে একই পরিস্থিতি হয়, আমি নিশ্চিত সুর্যকুমার আবেদন প্রত্যাহার করতেন না।”
তিনি আরও যোগ করেন, “সাঞ্জু স্যামসনের থ্রো দারুণ ছিল। তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে রান আউট ঘটিয়েছে। আমার মতে, ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকে, তবে সেটি আউটই। নৈতিকতার নামে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিলে প্রশ্ন থেকেই যাবে।”
অর্থাৎ, একদিকে ভারতের স্পোর্টসম্যানশিপ নিয়ে বাহবা মিললেও, অন্যদিকে দ্বিচারিতার অভিযোগও উঠছে। ফলে জয় পেলেও এশিয়া কাপে প্রথম ম্যাচেই বিতর্কের কেন্দ্রে দাঁড়াল সুর্যকুমারের ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)