ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
‘ডাকসু’ নির্বাচনে যে কৌশলে জিতল শিবির, জানালেন রাশেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এই জয় নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও কৌশলের ফলই শিবিরের সাফল্য।
রাশেদ খানের মতে, শিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। এমনকি হলে অবস্থান ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও তারা কার্যকর ভূমিকা রাখে। বিপরীতে, ছাত্রদল হলে থাকতে না পারায় শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যাশিত সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়।
২০১৯ সালের ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার কথা টেনে রাশেদ খান বলেন, “তখনকার নির্বাচন ছিল অত্যন্ত জঘন্য। তবে এবারের নির্বাচনে কিছু আচরণবিধি লঙ্ঘন হলেও ভোটে সরাসরি কারচুপি হয়নি।”
তিনি আরও বলেন, “শিবির এবার শুধু নিজেদের প্রার্থী নিয়ে প্যানেল করেনি। তারা আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং নারী প্রার্থীদের জায়গা দিয়েছে। ফলে একটি সম্মিলিত ও বহুমাত্রিক প্যানেল তৈরি হয়েছে। এমনকি ভিপি ও জিএস প্রার্থীর দুই পাশে নারী প্রার্থীকে বসিয়ে তারা নারী শিক্ষার্থীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।”
অন্যদিকে, ছাত্রদল কেবল নিজেদের প্রার্থী নিয়েই প্যানেল করেছে। রাশেদ খানের মতে, এই সীমাবদ্ধতার কারণেও তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, যদিও স্বল্প প্রস্তুতিতে তুলনামূলক ভালো করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)