ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপে সবার সামনে নতুন ঘোষণা দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন—টি-টোয়েন্টি মানেই শুধু চার-ছক্কা নয়, বরং প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী ‘স্মার্ট ক্রিকেট’ খেলা।
হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে লিটনকে প্রশ্ন করা হয়েছিল চাপের বিষয়ে। তার জবাব, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কোনো প্রতিপক্ষই শক্তিশালী বা দুর্বল নয়। নির্দিষ্ট দিনে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে।’
শুধু ছক্কায় ভরসা নয়
লিটন মনে করেন, বড় শট খেলতে পারা অবশ্যই বাড়তি সুবিধা, কিন্তু প্রতি ম্যাচে শুধু ছক্কার চেষ্টা করলেই হবে না। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ছয় মারাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রতিপক্ষ, বাউন্ডারির দূরত্ব—সবকিছু মাথায় রেখেই খেলতে হয়। তাই শুধু ছয় মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলা জরুরি।’
হংকং ম্যাচে লক্ষ্য
এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচে জিততে না পারা হংকং কাগজে-কলমে দুর্বল প্রতিপক্ষ। তবুও লিটন সতর্ক। তিনি বলেন, ‘বড় ব্যবধানে জেতা ভালো, তবে মূল লক্ষ্য ম্যাচ জেতা। প্রতিটি দল একদিন ভালো বা খারাপ খেলতে পারে। তাই শতভাগ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।’
হংকংকে হারাতে পারলে শুধু পয়েন্ট নয়, নেট রানরেটেও সুবিধাজনক অবস্থায় পৌঁছানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আর সেই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের এবারের এশিয়া কাপ অভিযান।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)