ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কাতারে বিমান হামলা চালিয়েছে

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২০:২৪:৪৭

কাতারে বিমান হামলা চালিয়েছে

কাতারের রাজধানী দোহায় ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার সময় এই হামলা পরিচালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সমন্বয়ে হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এই নেতারা বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামলার মূল পরিকল্পনাকারী।”

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল ১২-কে বলেছেন, কাতারে এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিয়েছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত