ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ডাকসু নির্বাচন : হঠাৎ বন্ধ কার্জন হলের এলইডি স্ক্রিন, অতঃপর...

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২০:০৬:৪২

ডাকসু নির্বাচন : হঠাৎ বন্ধ কার্জন হলের এলইডি স্ক্রিন, অতঃপর...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে কার্জন হল কেন্দ্রের বাইরের এলইডি স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১৫ মিনিট পর স্ক্রিনটি পুনরায় চালু করা হয়। এ ঘটনায় কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এলইডি স্ক্রিনটি হঠাৎ বন্ধ হয়ে গেলে ভোটাররা ফটকে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের শান্ত করেন এবং টেকনিশিয়ানকে ডেকে সমস্যা সমাধান করান। কিছু সময়ের মধ্যে, ৬টা ৭ মিনিটের দিকে স্ক্রিনটি পুনরায় সচল হয়।

ড. এ এস এম মহিউদ্দিন জানান, কারিগরি ত্রুটির কারণে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছিল। টেকনিশিয়ানের মাধ্যমে তা দ্রুত মেরামত করা হয়েছে।

কার্জন হল কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এখানে অমর একুশে হলে মোট ১,৩০০ ভোটারের মধ্যে ১,০৮৩ জন ভোট প্রদান করেন (৬২%), শহীদুল্লাহ হলে ২,০০৫ ভোটারের মধ্যে ১,৬০৯ জন ভোট দেন (৭৫%), আর ফজলুল হক মুসলিম হলে ১,৭৭২ ভোটারের মধ্যে ১,৪৪৩ জন ভোট দেন (৭৯%)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত