ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ভোট গণনার মাঝে উত্তেজনা, ঢাবি ঘিরে শিবির অবস্থানের অভিযোগ ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোট গণনার সময় তিনি এ অভিযোগ তুলে ধরেন।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন,“আমরা দুপুর থেকে জানতে পেরেছি, জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্নারে অবস্থান নিয়েছেন। তাদের অবশ্যই নাশকতা কিংবা ষড়যন্ত্রের উদ্দেশ্য রয়েছে। এটা তো জামায়াত-শিবিরের ভোটিং না। টিএসসিতে ভোট দিতে এসে জামায়াতের একজনকে ধরা হয়েছে বলে খবর পেয়েছি। বাগছাসের নেতাকর্মীরাও তাদের পাকড়াও করেছেন।”
তিনি আরও অভিযোগ করেন,“বিশ্ববিদ্যালয়ের চারপাশে শিবিরের লোকজন কেন অবস্থান করবে? আমরা প্রক্টর স্যারের কাছে বিষয়টি জানিয়েছি। তিনি নাকি জানতেনই না চারপাশে এমন জমায়েত হয়েছে। এত বড় ঘটনাই যদি প্রশাসনের অজানা থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক।”
রাকিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“যদি সাংঘর্ষিক কিছু ঘটে, তবে এর দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যকে। আমরা ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করতে চাই।”
এর আগে দুপুর থেকেই ডাকসুর ভোট গণনা কেন্দ্রগুলো ঘিরে শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর এ সময়ে বাইরে শিবিরকর্মীদের অবস্থান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)