ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্ট ওসির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল মনোনীত প্রার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি দেওয়া হয়। তবে সমালোচনা ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়।
পোস্টে লেখা ছিল—“মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।” জানা গেছে, এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন রাজনৈতিক পোস্ট আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, সরকারি চাকরিজীবী হিসেবে কোনো রাজনৈতিক অবস্থান প্রকাশ করা আইনত নিষিদ্ধ হলেও তিনি সরাসরি একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।
বিতর্ক ছড়িয়ে পড়ার পর ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। পরে নিজের ও থানার ফেসবুক পেজে তিনি লিখেন, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মোজাফফর হোসেন বলেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতোমধ্যে এ ঘটনার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
ডাকসু নির্বাচনকে ঘিরে এমন ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)