ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাইলসের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার, পালালেন ডাক্তার-নার্স
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে চিকিৎসা গাফিলতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পাইলসের অস্ত্রোপচারের পরিবর্তে এক রোগীর পিত্তথলির অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা পালিয়ে যান।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী হ্যাপি বেগম (৩৫), সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, দুপুরে হ্যাপি বেগম পাইলস সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসক ফজলুল হকের শরণাপন্ন হন। কিন্তু সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর আরেক চিকিৎসক নজরুল ইসলাম ভুল করে পিত্তথলির অস্ত্রোপচার করেন।
ভুল বুঝতে পেরে চিকিৎসক ও নার্সরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। প্রায় তিন ঘণ্টা রোগী কোনো চিকিৎসা ছাড়াই পড়ে থাকেন। পরবর্তীতে স্বজনরা সাংবাদিক ও প্রশাসনকে খবর দেন।
রাত সাড়ে ৯টার দিকে সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান এবং বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আলি আকবর হাওলাদার হাসপাতালে গিয়ে রোগীকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে পাঠান।
রোগীর মেয়ে জান্নাতি আক্তার অভিযোগ করে বলেন, "হাসপাতালে আরেকজন রোগী ছিলেন যার পিত্তথলিতে পাথর ছিল। আমার মায়ের জায়গায় তার অস্ত্রোপচার করেছে। কাগজপত্র যাচাই না করেই কেন এমন অপারেশন করা হলো?"
এদিকে তরুণ সংগঠক আবরাব নাদিম বলেন, "তিন ঘণ্টা ধরে রোগীকে চিকিৎসা দেওয়া হয়নি। এরা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। আমরা এর কঠোর বিচার দাবি করছি।"
সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান জানান, চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটেছে। হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভর্তি রোগীদের ফরিদপুর সদর হাসপাতাল ও ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE