ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বেকারদের জন্য সুখবর: উদ্যোক্তা তৈরিতে সরকারের নতুন কর্মশালা
বেকারত্ব কমাতে বড় উদ্যোগ, তরুণদের জন্য বড় ঘোষণা দিলো সরকার
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশে দিন দিন কর্মক্ষম তরুণদের সংখ্যা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বও। এ সমস্যা সমাধানে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এডিপির অর্থায়নে ময়মনসিংহে তরুণ উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক মো. কাওসার মতিন। তিনি বলেন, “জনসংখ্যার চাপ মোকাবিলা করতে হলে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। নতুন উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মক্ষেত্র বাড়াবে।”
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম জানান, “উদ্যোক্তা হব, দেশ গড়ব” স্লোগান নিয়ে দেশব্যাপী চলছে এই কার্যক্রম। আজ যারা অংশ নিচ্ছেন, তারা আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন।”
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী, ময়মনসিংহ শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ারুল মোর্সেদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ ফাইজুর রহমানসহ অনেকে।
এবারের কর্মশালায় ৭০ জন আবেদনকারীর মধ্যে যাচাই–বাছাই শেষে ২৫ জন নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কো-ট্রেইনার মো. কামরুল ইসলাম জানান, ২০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উদ্যোগ তরুণদের স্বাবলম্বী করবে এবং দেশে নতুন কর্মসংস্থান তৈরির পথ উন্মুক্ত করবে।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)