ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ফিক্সিং করতে ১ কোটি টাকার প্রস্তাব, তোলপাড় ক্রিকেট অঙ্গনে
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর সমস্যাগুলোর মধ্যে একটি হলো ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ (ইউপি) টি-টোয়েন্টি লিগে এই কেলেঙ্কারির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্থানীয় টুর্নামেন্টে ফিক্সিং করাতে এমন প্রস্তাব দেওয়ার ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, জুয়াড়িরা ১ কোটি রুপিরও প্রস্তাব দিতে পিছপা হয় না।
ঘটনাটি ঘটেছে কাশি রুদ্র দলের ম্যানেজার অর্জুন চৌহানের সঙ্গে। ইন্সটাগ্রামে '@vipss_nakrani' আইডি থেকে ১ কোটি রুপি বিনিময়ে ম্যাচে খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী খেলার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবক বলেছিলেন, রাজি হলে অর্থ মার্কিন ডলারে সরাসরি প্রদান করা হবে। পাশাপাশি, ৫০ লাখ রুপির কমিশনও থাকার বিষয়টি উল্লেখ করেন তিনি।
অর্জুন দেরি না করে বিষয়টি থানায় অভিযোগ করেন। এরপর সুশান্ত গলফ সিটি থানা পুলিশ মামলা দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ভয়েস কল ও বার্তার মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে, যা কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে রেকর্ড করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, প্রস্তাবক জোর দিয়েছেন যে, ম্যাচের ফলাফল যদি তার ইচ্ছামতো হয়, তবে ম্যাচের পর খেলোয়াড়দের মার্কিন ডলারে অর্থ পরিশোধ করা হবে। অর্জুনের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট, বার্তা ও ভয়েস ক্লিপ সংগ্রহ করে বিসিসিআইয়ের দুর্নীতি দমন কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের সিদ্ধান্ত, এটি একটি পরিকল্পিত অপরাধমূলক চক্রান্ত।
ইউপি টি-টোয়েন্টি লিগের খেলা ১৭ আগস্ট শুরু হয়েছে এবং শনিবারে এর পর্দা নামবে। এই টুর্নামেন্টে খেলছেন ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ও রিংকু সিংরা।
সোহাগ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল