ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শবনম ফারিয়ার পোস্টে যে কমেন্ট করলেন সারজিস আলম

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১১:৪১:২৯

শবনম ফারিয়ার পোস্টে যে কমেন্ট করলেন সারজিস আলম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে সরব না হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতামত প্রকাশের পাশাপাশি, কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করতেও পিছপা হন না।

গতকাল, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শবনম ফারিয়া লিখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’ মুহূর্তের মধ্যে পঞ্চগড় ও আশেপাশের নেটিজেনরা অভিনেত্রীকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন।

মন্তব্যের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, যিনি লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’

সারজিস আলমের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শবনম ফারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস’। তার পোস্টে এ পর্যন্ত ৬০০টিরও বেশি প্রতিক্রিয়া এসেছে।

জানা যায়, শবনম ফারিয়া মূলত তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এবার পঞ্চগড়ে ফ্যামিলি ভ্রমণে যাওয়ার মাধ্যমে তিনি সেই মুহূর্তগুলো উপভোগ করতে চান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত