ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ভিন্ন চেহারায় নামবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের জয় নিশ্চিত করার পর এখন সবার মনে একটাই প্রশ্ন—শেষ ম্যাচে কি এবার ভিন্ন কিছু দেখাবে টিম ম্যানেজমেন্ট?
শুরু থেকেই এ সিরিজকে বলা হচ্ছিল “প্রস্তুতি সিরিজ”, তবে বাস্তবে প্রস্তুতির চেয়ে নিরাপদ খেলাতেই জোর দিয়েছে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহান কিংবা মোহাম্মদ সাইফউদ্দীনের মতো ক্রিকেটাররা স্কোয়াডে থাকলেও এখনো সুযোগ পাননি। ম্যানেজমেন্ট মূলত অভিজ্ঞ একাদশকেই ভরসা করে সিরিজ নিশ্চিত করেছে।
তবে শেষ ম্যাচে পরিস্থিতি বদলাতে পারে। শোনা যাচ্ছে, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হতে পারে সোহান, সাইফউদ্দীন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনকে। এতে একাদশের বাইরে যেতে পারেন সাইফ হাসান ও শেখ মাহেদি। ফলে পুরো স্কোয়াডের খেলোয়াড়রা অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে—বাংলাদেশ কি বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে খেলবে? সিরিজের আগে অন্তত এক ম্যাচে ২০০ রান করার পরিকল্পনার কথা শোনা গেলেও সেটি এখনো বাস্তবায়ন হয়নি। আজ যদি টসে জেতে, তাহলে ব্যাটিং নিয়ে ২০০ রানের চ্যালেঞ্জ নেওয়ার প্রবল সম্ভাবনা আছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।
এশিয়া কাপের আগে এই ম্যাচটাই বাংলাদেশের জন্য শেষ অনুশীলনের মঞ্চ। তাই পরীক্ষানিরীক্ষার সুযোগ না নিলে হয়তো সেটিই হবে সবচেয়ে বড় অদূরদর্শিতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?